শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল রোববার পানিতে ডুবে মাহাবুব আলম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নাইঘর গ্রামের রাসেল মিয়ার ছেলে। পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে মাহাবুব বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সে পাশের ডোবায় পড়ে যায়। পরে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া ভিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি