শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত মঙ্গলবার পানিতে ডুবে মো. সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দুলারামপুর গ্রামের মিজান ভূঁইয়ার ছেলে। সিয়ামের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল চারটার দিকে সিয়াম চার-পাঁচজন শিশুর সঙ্গে বাড়ির পাশে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে যায়। হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিয়ামকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাছিরুজ্জামান মৃত ঘোষণা করেন। বাছিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।