শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে জলাশয় থেকে গতকাল শনিবার বিকেলে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সৌরভ (৩) উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের আবদুর রহিমের ছেলে। প্রতিবেশী সাহিদা আক্তার বলেন, সৌরভ শনিবার বেলা ১১টা পর্যন্ত তার বড় ভাই সাব্বির (১০) ও খালাতো ভাই ফরিদের (১৫) সঙ্গে ঘরে খেলা করছিল। এরপর তার মা তাকে ঘরে ঘুমিয়ে পড়ার জন্য পাঠিয়ে দেন। এরপর থেকে সৌরভ নিখোঁজ। নিহতের স্বজনেরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের জলাশয়ে সৌরভের লাশ খুঁজে পান।