শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর অলিপুর গ্রামে রবিউল ইসলাম (৬) নামের এক শিশু গতকাল শুক্রবার দুপুরে পুকুরে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের হারান সরকারের ছেলে এবং স্থানীয় আনন্দ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। হারান সরকার বলেন, রবিউল বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করার জন্য লাফ দেয়। একপর্যায়ে সে তলিয়ে যায়। এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করেন। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।