প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার কাভার্ড ভ্যানের চাপায় ফাতেমা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। ফাতেমা উপজেলার কাঞ্চনের নলতা এলাকার কবির হোসেনের মেয়ে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নলপাথর এলাকায় একটি মালবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই ফাতেমা নিহত হয়। কাভার্ড ভ্যানচালক মনির হোসেন ও তাঁর সহকারী মঞ্জুর হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|