শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আকাশ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া মধ্যপাড়ার জুয়েল মাহমুদের ছেলে। গতকাল
শনিবার সকাল ১০টার দিকে সে বাড়ির অন্য শিশুদের সঙ্গে পুকুরপাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খেলার জায়গায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা ১১টার দিকে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।