প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা গ্রামে গতকাল পরিত্যক্ত একটি কূপের পানিতে ডুবে দিগন্ত সাহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দিলীপ সাহার ছেলে। পুলিশ জানায়, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল দিগন্ত। একপর্যায়ে সে উঠানের পাশের পরিত্যক্ত একটি কূপের ওপরে থাকা টিনের চালায় ওঠে। এ সময় টিনের চালা ভেঙে কূপে পড়ে যায় সে। এরপর স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।