প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে শালফা ভিটারচরা গ্রামে পানিতে পড়ে ফাতেমা খাতুন নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশুটির মা মেয়েকে বাড়িতে ঘরের সামনে রেখে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাঁর অজান্তে শিশুটি বাড়ির নিচে বন্যার পানির মধ্যে গড়িয়ে পড়ে যায়। পরে প্রতিবেশীরা শিশুটিকে পানির মধ্যে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।