প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি উপলক্ষে নানাবাড়ি বেড়াতে এসে আজমির (৭) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল সোমবার মুন্সিগঞ্জ সদরের কেওয়ার-লোহারপুল গ্রামে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার বাসিন্দা মো. খোরশেদের একমাত্র সন্তান আজমির। ঈদ উপলক্ষে সে মা-বাবার সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল। গতকাল সকালে পুকুরঘাটে খেলার ছলে সে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা একটার দিকে তার লাশ পাওয়া যায়।