প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি এলাকায় গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনায়েদ আহমেদ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে জুনায়েদ নারকেল পাড়তে গাছে যায়। এ সময় সে পা পিছলে গাছ থেকে একটি টিনশেড ঘরের চালের ওপর পড়ে যায়। ঘরের ওপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই জুনায়েদ মারা যায়। সে নয়াকান্দি গ্রামের সঞ্জু মিয়ার ছেলে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জুনায়েদের লাশ উদ্ধার করে।