শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে জাকিয়া সুলতানা (৭) নামের এক শিশু মারা গেছে। গত বুধবার উপজেলা সদরের বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আয়শা খাতুন তাঁর সন্তান জাকিয়াকে নিয়ে বৈদ্যনাথপুর গ্রামে ইজিবাইকে করে এক বাড়িতে যান। চালক ওই বাড়ির পাশে পুকুরপাড়ে ইজিবাইক রেখে বাজারে গেলে জাকিয়া ইজিবাইকে চড়ে খেলতে থাকে। একপর্যায়ে ইজিবাইকসহ সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি