প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে গতকাল সোমবার কান্তা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পালিদহ গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। স্থানীয় লোকজন জানান, কান্তা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাশের মসলেম শেখের পুকুরে বন্ধুদের সঙ্গে খেলতে পানিতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে লোকজন এসে তার লাশ উদ্ধার করে। কান্তা পালিদহ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। লালপুর (নাটোর) প্রতিনিধি