শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পৌর শহরের ঘোড়াকান্দা মহল্লায় গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা ওই মহল্লার রবি মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, মোস্তফা স্থানীয় একটি অটোরিকশার গ্যারেজে কাজ করত। সকাল নয়টার দিকে মোস্তফা গ্যারেজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়।