প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামে গতকাল শনিবার দুপুরে নাজমুল হোসেন (২) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। নাজমুল ওই গ্রামের মিলন মিয়ার ছেলে। নাজমুলের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে সে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।