শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় পানিতে ডুবে মনজির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মনজির নলছিটি পৌরসভার সূর্যপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব তালুকদারের ছেলে। বিপ্লব তালুকদার বলেন, গতকাল সকালে বাড়ির সামনে উঠানে মনজির খেলা করছিল। একপর্যায়ে সে পুকুরের ঘাটের দিকে যায়। দুই ঘণ্টা পার হলেও ঘরে ফিরে না আসায় তাঁরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।