শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে তোয়াব নামে তিন বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাট গ্রামে এ ঘটনা ঘটে। তার বাবার নাম মো. আক্কাছ আলী। এলাকাবাসী জানান, বিকেল পাঁচটার দিকে তোয়াব খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে পাঁচটার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।