শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল শেখ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্যার পাড়ার জলিল শেখের ছেলে। জুয়েলের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে জলিলের বাড়িতে বিদ্যুতের কয়েকজন মিস্ত্রি কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের একটি তার বাড়ির উঠানে পড়ে থাকলে জুয়েল হঠাৎ করে ওই তারের ওপরে দাঁড়ায়। এতে ঘটনাস্থলেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।