শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাড়ির দেয়াল ধসে আবদুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লায় এ ঘটনা ঘটে। আবদুল্লাহ পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার ইমদাদুল মুন্সীর ছেলে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কাপুড়িয়া সদরদীর কামাল আতাউর রহমানের নির্মাণাধীন ভবনের জন্য ট্রাকে করে বালু আনা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক থেকে দেয়াল ঘেঁষে বালু ফেলা হয়। এ সময় দেয়াল ধসে আবদুল্লাহর ওপর পড়লে সে আহত হয়। আবদুল্লাহকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা নেওয়ার পথে গতকাল শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। ফরিদপুর অফিস|