শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে চরভদ্রাসনের সদর ইউনিয়নের মৌলভীরচর সর্দারবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবারসড়ক দুর্ঘটনায় আজমীন (৩) নামের এক শিশু নিহত হয়েছে।  আজমীন সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের সাদেকখার ডাঙ্গি গ্রামের মোস্তফা শেখের মেয়ে। পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আজমীন নানাবাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় চরভদ্রাসন-ফরিদপুর সড়কের মৌলভীরচর সর্দারবাড়ী এলাকায় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে আজমীনকেচরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরভদ্রাসন থানার এসআই আবদুর রব বলেন, চালকসহ অটোরিকশাটি আটক করা হয়েছে।