শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পানিতে ডুবে শাহীন ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের খাপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহীন খাপুড়া গ্রামের কৃষক জোবায়ের ইসলামের ছেলে। হামেরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান বলেন, ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে খেলার একপর্যায়ে শাহীন বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদ খান তাকে মৃত ঘোষণা করেন।