শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বিমানবন্দর থানার সালুটিকর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে রমজান আলী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন খলিল আহমদ (৩০) নামে অপর এক ব্যক্তি। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। দুজনেরই বাড়ি সিলেট শহরতলির রঙ্গিটিলা গ্রামে। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।