প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে খায়রুননেছা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খায়রুননেছা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের মো. পারভেজ মৃধার মেয়ে। পারভেজ মৃধা বলেন, তাঁর শ্বশুরবাড়ি রাজনগর গ্রামে। সেখানে কিছুদিন আগে খায়রুননেছাকে নিয়ে তাঁর স্ত্রী বেড়াতে যান। গতকাল বেলা একটার দিকে সবার অজান্তে খায়রুননেছা পুকুরে পড়ে তলিয়ে যায়। এতে তার মৃত্যু হয়। বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।