প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে আগানগর এলাকা থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাতপরিচয় সদ্যোজাত এক মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই সামসুল আলম বলেন, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে নদীতে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নবজাতকের বয়স দু-তিন দিন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।