শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চরবিশ্বনাথ গ্রামের একটি ডোবা থেকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তুলি সরকার (আট মাস) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে পানিতে ফেলে হত্যার অভিযোগে পুলিশ বিমল সরকার (৪৮), তাঁর স্ত্রী আরতি রানী সরকার (৪০) ও মেয়ে রিতু সরকারকে আটক করেছে। নিহত শিশু চরবিশ্বনাথ গ্রামের গৌর হরি সরকার ও তাঁর স্ত্রী মৌসুমী সরকারের একমাত্র মেয়ে। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হয়েছে।  মুন্সিগঞ্জ প্রতিনিধি