শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাদুরচর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীর থেকে গতকাল রোববার এক শিশুর লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। লাশটি লাদুরচর গ্রামের পল্টু বর্মণের মেয়ে পূজা বর্মণের (৬)। ব্রক্ষ্মপুত্র নদের তীরে খেলা করতে গিয়ে পূজাসহ তিন শিশু তীরের একটি গর্তে পড়ে যায়। দুজনকে এলাকাবাসী জীবিত উদ্ধার করতে পারলেও পূজাকে উদ্ধার করতে পারেনি। এলাকাবাসী জানায়, লাদুরচর গ্রামের লাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের সামনে ব্রহ্মপুত্র নদের তীরে বালু তোলার খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু তোলায় গর্তের সৃষ্টি হয়েছে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি|