প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের একটি বাঁশবাগান থেকে গতকাল সোমবার মশিউর রহমান (১১) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করে। মশিউর ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে। সে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়। গতকাল সকাল আটটার দিকে এলাকাবাসী গ্রামের একটি বাঁশবাগানে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।