শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বৈঠাকাটা এলাকায় বেলুয়া নদী থেকে গতকাল রোববার বিকেলে আবু তালাহ (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে পাশের নাজিরপুর উপজেলার মাদারবাড়ী গ্রামের ফাইজুল হকের ছেলে। শিশুটির পরিবার জানায়, নেছারাবাদের উড়িবুনিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে গত শুক্রবার বিকেলে আবু তালাহ নিখোঁজ হয়। গতকাল দুপুরে বৈঠাকাটা বাজার-সংলগ্ন বেলুয়া নদীতে স্থানীয় লোকজন শিশুর মরদেহ ভাসতে দেখে। শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল।