শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে গতকাল সোমবার মোছাম্মৎ অন্তরা নামের ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, তার মৃত্যু রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানার পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও ভূঁইয়াপাড়ার একটি বাসায় খাটে পড়ে থাকা অবস্থায় অন্তরার লাশ উদ্ধার করা হয়। তার নাক দিয়ে সামান্য রক্ত বের হচ্ছিল। হাসপাতাল সূত্র জানায়, অন্তরার বাবা আলী হোসেন সিএনজিচালিত অটোরিকশার চালক। তার মা কুলসুমা বেগম দক্ষিণ আফ্রিকায় থাকেন।
নিজস্ব প্রতিবেদক