শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদী থেকে গতকাল শুক্রবার শিহাব (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার মহারাজপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে। মারা যাওয়া শিশুর পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিহাব বাড়ি থেকে বের হয়। সারা দিন খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে গ্রামের পাশে পদ্মা নদীতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিহাবের লাশ উদ্ধার করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।