শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে নিখোঁজের পরদিন জাহিন তাসলিম রিন্তি (৫) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পারুল আক্তার নামের এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়নারায়ণপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে জাহিন গত শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে আর ফেরেনি। নিখোঁজের ঘটনায় শুক্রবার রাতে দাগনভূঞা থানায় জিডি করেন শিশুটির বাবা। গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।