শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর বংশাল এলাকা থেকে সৈকত (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দুটি ভবনের মাঝখানের ফাঁকা জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সৈকতকে কেউ ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।

সৈকত নাজিরাবাজার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবা শাহেদ আলী ভাঙাড়ি ব্যবসায়ী।

সৈকতের মা সাদিয়া বেগম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে সৈকত বাইরে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বংশাল থানার উপপরিদর্শক ফজলুল হক বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, তাকে হত্যা করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।