শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের তিন দিন পর গতকাল সোমবার সাদিয়া (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদর পৌরসভার শিবপুর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার মুনছুর নামের একজনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবার সূত্র জানায়, জহিরুলের দ্বিতীয় স্ত্রী আয়েশা মেয়ে সাদিয়াকে নিয়ে কৃষ্ণপুরা গ্রামে মুরাদের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার সকাল থেকে মেয়েকে খুঁজে না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এলাকায় দুই দিন মাইকিং করা হয়। গতকাল সকালে মুনছুরের পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত চলছে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ