প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার জগৎপুর এলাকা থেকে গতকাল শুক্রবার জাবেদ ইসলাম (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে শিশুটির বাবা আবু তাহের রামগঞ্জ থানায় মামলা করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে জাবেদ ঘর থেকে বের হয়ে রাতে ফেরেনি। গতকাল সকালে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী মিঝিবাড়ির পুকুরে জাবেদের লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি।