শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শাহ আলী থেকে গতকাল সোমবার সকালে আনুমানিক ১০ বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত শিশুটির পরিচয় মেলেনি। শাহ আলী থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, সকাল নয়টার দিকে শাহ আলী কলেজের সামনের রাস্তায় শিশুটির নিথর দেহ পড়েছিল। ইয়াসিন নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির ডান হাতের কবজি ছিল না। সেটি তার জন্মগত বা অনেক আগে বিচ্ছিন্ন হয়েছে। তার পরনে ছিল নীল রঙের প্যান্ট ও শার্ট।