শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর উমর খান (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত নয়টার দিকে লৌহজং নদীর পাহাড়পুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে উপজেলা সদরের বাইমহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটার দিকে উমর বাড়ির পাশে সাইকেল নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পর সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। রাত নয়টার দিকে এলাকাবাসী নদীতে শিশুর দেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।