শিশুর লাশ উদ্ধার মা এখনো নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ১২ ঘণ্টা পর নিখোঁজ তিন বছরের শিশু সাফিনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বন্দরের মাহমুদনগরে সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরির পাশে নদীতে ভাসমান অবস্থায় সাফিনের লাশ পাওয়া যায়। তবে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তার মা সেতু বেগমের সন্ধান পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ নৌপুলিশের পরিদর্শক শাহ আলম জানান, সেতু বেগমের সন্ধানে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|