শিশুরা পেল ঈদবস্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে ‘ভয়েজার এইড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৫০ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দাউদকান্দির ভয়েজার স্কুলের শিক্ষার্থীদের সপ্তাহে এক দিনের টিফিনের টাকায় এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার আঙ্গাউড়ায় ভয়েজার স্কুল মিলনায়তনে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রত্যেককে এক হাজার টাকা মূল্যের ঈদবস্ত্র এবং উন্নত মানের খাবারের প্যাকেট দেওয়া হয়েছে।