শিশুরা পেল কম্বল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ১০০ এতিম শিশুকে কম্বল দিয়েছেন পৌর শহরের কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার এতিম শিশুদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় মাদ্রাসার সুপার মুফতি আজিজুল হক, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন, সংগঠনের সদস্য মো. নজরুল ইসলাম, আবদুস সালাম মাহবুব, ফজলে আলম রাব্বি, ফয়সল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ অফিস