প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবার কাছ থেকে পাওয়া টাকায় নিজেরা ঈদের নতুন জামাকাপড় কেনেননি। সেই টাকায় সুবিধাবঞ্চিত দরিদ্র শিশু-কিশোরদের কিনে দেওয়া হলো নতুন জামাকাপড়। এ কাজটি করেছেন মৌলভীবাজারে তরুণদের গড়ে তোলা সংগঠন ‘শেডো-ওয়ার অ্যাগেইনস্ট পোভারটি’র সদস্যরা। গত মঙ্গলবার জেলা পরিষদ প্রাঙ্গণে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক দরিদ্র ছেলেমেয়ের মধ্যে ওই নতুন পাজামা-পাঞ্জাবি ও সালোয়ার কামিজ বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ইসমাইল বখত আনসারি রনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান।