শিশুরাই প্রকৃত শিল্পী, তাদের থেকে শেখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার জন উইলসন স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্পেনপ্রবাসী বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
স্যার জন উইলসন স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্পেনপ্রবাসী বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

শিশুরা ভণিতা না করে নিজের মনোভাব সরাসরি প্রকাশ করতে পারে। কখনো কখনো কথাতে সেটি না পারলেও ছবিতে তারা তা চমৎকার করে তুলে ধরে।

আজ শুক্রবার রাজধানীর সাঁতারকুলে স্যার জন উইলসন স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এ অভিমত ব্যক্ত করেন। স্কুলের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীর নির্বাচিত চিত্রকর্ম নিয়ে বার্ষিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন স্পেনপ্রবাসী বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

শিশুদের সৃজনশীল কর্মে উৎসাহিত করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে মনিরুল ইসলাম বলেন, প্রকৃতির কাছাকাছি থাকতে পারলে শিশুদের সৃজনশীলতা বিকাশ লাভ করে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওয়ামিয়া নায়ার জানায়, ছবি আঁকতে তার ভালো লাগে। কম্পিউটার থেকেই সে ছবি আঁকা শিখেছে। ওয়ামিয়ার আঁকা বইমেলার ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

বিজয়ীর সনদ হাতে শিক্ষার্থীরা।
বিজয়ীর সনদ হাতে শিক্ষার্থীরা।

স্কুলের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থীর আঁকা চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। শিক্ষার্থীরা মাধ্যম হিসেবে জলরংসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছে। অনুষ্ঠানে মোট ছয়টি ক্যাটাগরিতে ২৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী কনকচাঁপা চাকমা, ঢাকা আর্ট ফেস্টিভ্যালের পরিচালক নাদিয়া সামদানী, স্কুলের অধ্যক্ষ সাবরিনা শাহীদ প্রমুখ।