শিশুরাই সামনের দিনের শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তারাই আমাদের সামনের দিনের শক্তি। আমাদের ভবিষ্যৎ ও আমাদের সাফল্যের প্রতীক শিশুরাই।’
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রণ চারু শিক্ষালয়ের তিন দিনব্যাপী ‘চিত্রণ উৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে কথাগুলো বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত বৃহস্পতিবার রাতে এ অনুষ্ঠান হয়।
চিত্রণ চারু শিক্ষালয়ের পরিচালক সত্যজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও আইনজীবী মোহাম্মদ আব্বাছ উদ্দিন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার উন্নয়নে নতুন শিক্ষানীতি নির্মাণ করে শিক্ষাব্যবস্থা আধুনিক করতে কাজ করছে সরকার। আগে মেয়েরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে ছিল, বর্তমানে সব ক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে। বর্তমানে প্রাথমিকে ৫১ ও মাধ্যমিকে ৫৩ শতাংশ মেয়ে পড়াশোনা করছে। উচ্চমাধ্যমিকে দুই বছরের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় স্তরে ছয় বছরের মধ্যে ছেলেমেয়ের সংখ্যা সমান হয়ে যাবে।