শিশুশিল্পী সাগর বাউল। বাড়ি যশোরের ঝিকরগাছা উপ-জেলার বোধখানা গ্রামে। কিছুদিন আগেও তার কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করত। কিন্তু এখন সে মৃত্যুপথযাত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হেমাটোলজি ও ক্যানসার বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, সাগর লিমফোমা ক্যানসারে আক্রান্ত। যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নিয়ে গিয়ে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এতে অন্তত ৫০ লাখ টাকা খরচ হবে। কিন্তু সাগরের বাবা আবদুল আলিম সামান্য আয়ের মানুষ। সাগর গান গেয়ে যা উপার্জন করত, তা দিয়েই চার সদস্যের সংসার কোনো রকমে চলত। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। ছেলের জীবন বাঁচাতে অসহায় আবদুল আলিম সাহায্য চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আর সাগর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। সাগরকে বাঁচাতে সমাজের সহূদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন হতদরিদ্র বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবদুল আলিম, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর-০০০৯৮৩৪০২৪২৭২। বিজ্ঞপ্তি।