শিশুশ্রম প্রতিরোধ দিবসে টঙ্গীতে বিলসের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীতে শিশু শোভাযাত্রা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ—বিলস। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন প্রয়াত আহসানউল্লাহ মাস্টারের স্মৃতিবিজড়িত নোয়াগাঁও এম এ মজিদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. কবির হোসেন, সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, এম এ মজিদসহ স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।বিলস শিশুশ্রম নিরসন কর্মসূচির মাধ্যমে টঙ্গী ও কেরানীগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ ও কারিগরি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এতে শিশুশ্রমিকেরা সুন্দর জীবন গঠনের সুযোগ পাচ্ছে।—বিজ্ঞপ্তি।