শিশুশ্রম বন্ধে হেঁটে দেশভ্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুশ্রম বন্ধ করতে আট তরুণ হেঁটে দেশভ্রমণের উদ্যোগ নিয়েছেন। ২২ অক্টোবর সকালে দিনাজপুর শহরের জিরো পয়েন্ট থেকে তাঁরা যাত্রা শুরু করবেন। গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
লিখিত বক্তব্যে দলনেতা নাসিম তালুকদার বলেন, দেশে প্রায় ৭৪ লাখ শিশু বাজারে বিভিন্ন কাজে নিয়োজিত আছে। এদের মধ্যে ১৩ লাখ শিশু অধিক ঝুঁকিপূর্ণ কাজ করছে। শিশুরা যাতে অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে জনমত গঠন করতেই তাঁরা আট তরুণ হেঁটে দেশভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন। যাত্রাপথে প্রশাসন, ব্যবসায়ী, শিল্পপতি, স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। ভ্রমণ শেষে একটি প্রতিবেদন তৈরি করে তা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দেওয়া হবে।