শিশুশ্রম বন্ধের দাবিতে হেঁটে দেশ ভ্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুশ্রম বন্ধের দাবিতে হেঁটে দেশ ভ্রমণে বেরিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর গ্রামের নাসিম তালুকদার (২১)। গত ২২ অক্টোবর তিনি দিনাজপুর থেকে হাঁটা শুরু করে গত সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছেছেন। তিনি দিনাজপুর জেলা রোভারের সদস্য।
চাঁপাইনবাবগঞ্জের স্কাউট সংগঠন মুক্ত মহাদল ভবনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্ত মহাদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোসফিকুর রহমান, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মাযহারুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী প্রমুখ।