শিশুশ্রম রোধে গোলটেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে ‘ক্ষুদ্র গার্মেন্টস শিল্পে শিশুশ্রম’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ বৈঠক হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৈঠকের আয়োজন করে। বৈঠকে বক্তারা বলেন, শিশু শ্রমিক নিয়োগ করতে হলে ‘শ্রম আইন ২০০৬’ অনুসরণ করতে হবে। যেসব শিশু পরিবারের দারিদ্র্যের জন্য স্কুল ছাড়তে বাধ্য হয়েছে, তাদের লেখাপড়া চালিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে।  সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, বিএলএফের মহাসচিব জেড এম কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।