শিশুশ্রমিক খুন গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই সহকর্মীর হাতে খুন হয়েছে রবিন (১০) নামের এক শিশুশ্রমিক। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রবিনের সহকর্মী মাসুম (১৪) ও জুয়েলকে (১১) গ্রেপ্তার করেছে। তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিনকে হত্যা করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের বাবা রইছ মিয়া ওই দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।