শিশুশ্রমিকের চুল ও ভ্রু কেটে দেওয়ার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে একটি হোটেলের শিশু শ্রমিক সাজ্জাদ হোসেনের (১২) মাথার চুল ও ভ্রু কেটে দেওয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে শিশু সাজ্জাদ হোসেনের বাবা শহর আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ইতিমধ্যে আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আক্কেলপুর থানার পুলিশ গতকাল রোববার তাদের জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তার এই তিন ব্যক্তি হলেন মেঘা হোটেলের মালিক আব্দুল মতিন (৩৫) ও তাঁর হোটেলের কর্মচারী রুবেল হোসেন (২০) এবং সেলুন কর্মচারী সুমন (২৫)।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আরেক আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে