বাংলাদেশে শিশুশ্রমের হার খুবই বেশি। ৫ থেকে ১৭ বছর বয়সী এই শিশু শ্রমিকের সংখ্যা ৭৪ লাখের বেশি। অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া শিশুশ্রম তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই বয়সে শ্রমে নিযুক্ত করা একটি শিশুর বেড়ে ওঠার জন্য মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি শিশুর পূর্ণাঙ্গভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পড়াশোনা ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত শ্রমে নিযুক্ত এসব শিশু। বয়সের তুলনায় তাদের অনেক বেশি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হয়, যা তাদের জন্য ক্ষতিকর। শিশুরা যত ধরনের কাজ করছে, তার সবই যে ঝুঁকিপূর্ণ, তা নয়। কিন্তু যেসব কাজ তাদের শৈশবের বিকাশ বাধাগ্রস্ত করছে, সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের একটি শিশু প্রতি সপ্তাহে গড়ে ৬৪ ঘণ্টা কাজ করে। এর বিনিময়ে সে দিনে দুই ডলারের কম উপার্জন করে। বরগেন ম্যাগাজিন