শিশুসন্তানসহ মা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লক্ষ্মী চন্দ্র বর্মণের স্ত্রী ও শিশুসন্তান ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় লক্ষ্মী চন্দ্র বর্মণ বোদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লক্ষ্মী চন্দ্র বর্মণ জানান, গত ২২ জানুয়ারি শিশুসন্তান রুপালিসহ নিখোঁজ হন তাঁর স্ত্রী প্রতিমা রানী। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়ছার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।